কমে যাবে লাইক সংখ্যা সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ
ছবি:
সোস্যাল নেটওয়ার্কিং সাইট
কমে যাবে লাইক সংখ্যা সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ
রাতে ঘুম থেকে ওঠে হঠাৎ দেখা যেতে পারে কোনো সংস্থা ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা আচমকা কমে গেছে৷ এক বা দুই লাখ লাইক
রাতারাতি কমে যেতে পারে৷ কতটা কমবে তার কোনো ঠিকানা নেই৷ বহু নামি-দামি সংস্থা, প্রতিষ্ঠান লাখ লাখ টাকা খরচ করে ফেসবুকের লাইক কিনে এখন বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন৷
আর এই শঙ্কার কথা জানিয়েছে খোদ সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ৷
গত কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারের প্রোফাইলে নজরদারি চালিয়েছে৷ তাতে তারা প্রচুর নিষ্ক্রিয় ইউজারের
সন্ধান পেয়েছে৷ তার মধ্যে রয়েছে কেউ হয়তো মারা গেছে, কেউবা প্রোফাইল খোলার পর দীর্ঘদিন ধরে তা ব্যবহার করেনি৷ এমনই নিষ্ক্রিয় ইউজার বা ব্যবহারকারীর একটা দীর্ঘ তালিকা তৈরি করেছে মার্ক জুকারবার্কের ফেসবুকের ইঞ্জিনিয়াররা৷
ফেসবুক কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা এবার সেই নিষ্ক্রিয় ইউজারদের ফেসবুক থেকে মুছে ফেলতে চলেছে৷ এই সমস্ত ইউজার কোনো ফ্যান পেজ লাইক
করে থাকলে, সেই লাইকও মুছে যাবে৷ স্বাভাবিকভাবেই কমে যাবে অনেক ফ্যান পেজের লাইকের সংখ্যা৷ আর এই সর্তকবার্তা দিয়েছে খোদ
ফেসবুক কর্তৃপক্ষই৷ চলতি মাসের ১২ তারিখের মধ্যেই এই ইউজারদের নাম ফেসবুক থেকে মুছে ফেলা হবে৷
তারা পেজ অ্যাডমিনদের কাছে এক বার্তা পাঠিয়েছে জানিয়েছে, We’ve recently updated the way we measure how many people like your Page. Pages may see a decrease in likes after March 12, when we removed likes from inactive Facebook
accounts.March12LikesDown.
স্বাভাবিকভাবেই ফেসবুকের এই বার্তায় মাথায় হাত পড়েছে বহু নামি-অনামি প্রতিষ্ঠানের সোস্যাল মিডিয়া ম্যানেজারদের৷ কারণ কাড়ি কাড়ি টাকা তারা ফেসবুককে দিয়ে হাজার-লাখো লাইক কিনেছে৷ এর মধ্যে প্রচুর সংখ্যায় এমন ইউজার রয়েছে, যারা হয়তো এখন নিষ্ক্রিয়৷ ফলে ফেসবুকের
নতুন উদ্যোগের জেরে ওই সমস্ত লাইক ফেসবুক ফ্যান পেজ থেকে বাতিল হয়ে যাবে৷ রাতারাতি কমে যাবে পেজের লাইকের সংখ্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন