এটিএম বুথ থেকে অর্থ হাতানোর ঘটনাটি দেখে মনে হবে চলচ্চিত্রেরই কোনো দৃশ্য। কিন্তু আসলে তা নয়। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক করে তা থেকে অর্থ হাতানোর ঘটনা এটি।
ঘটনাস্থল ফিলিপাইনের একটি ব্যাংকের এটিএম বুথ। পিএস ব্যাংকের একটি শাখার এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করে যাচ্ছেন ৩১ বছর বয়সী এক ব্যক্তি। তাঁর কাছে আছে সোনালি রঙের একটি নাম পরিচয়হীন ক্রেডিট কার্ড; যাতে কালো ম্যাগনেটিক স্ট্রাইপ বসানো। সাতটি ক্রেডিট কার্ড, মোবাইল ফোন আর সঙ্গে কাঁধ ব্যাগে ঝোলানো নগদ ৭৬ হাজার ৫৭০ পেসো। এই ব্যক্তি অর্থ উত্তোলন করছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অ্যাকাউন্ট